মির্জাপুরে তেলবাহী ট্রাকে ডাকাতি

আপডেট : ৩০ মে ২০২৫, ০৫:৫৬ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে ৬০ ড্রাম পামওয়েলসহ ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্যা অংশে এই ঘটনা ঘটে।

ড্রাইভারের সহযোগী টিটু বলেন, বৃহস্পতিবার সকালে ৬০ ড্রাম পামওয়েল নিয়ে চট্রগ্রাম থেকে ট্রাকযোগে বগুড়ার দুপচাচিঁয়াতে যাওয়ার উদ্দেশে রওনা হন তারা। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর পৌঁছালে পেছন দিক থেকে একটি নীল রংয়ের পিকআপ তাদের গাড়িকে ব্যারিকেড দেয়। ওই পিকআপে থাকা ৮-১০ লোক দ্রুত এসে তাকে ও ড্রাইভারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হাত-চোখ বেঁধে ফেলে তাদের পিকআপে নিয়ে যায়। তাদেরকে জিম্মি করার সময় ডাকাতরা তাদেরকে বৈদ্যুতিক শক দেয়। এতে তারা শারীরিকভাবে কিছু সময়ের জন্য স্থবির হয়ে পড়েন। এর কিছুক্ষণ পর তাদেরকে মহাসড়কের দেলদুয়ার অংশের নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে ফেলে তেলের ড্রামসহ ট্রাকটি নিয়ে চলে যায়। 

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত