‘এএএ’ ক্রেডিট রেটিং অর্জন করল ইবিএল

আপডেট : ০১ জুন ২০২৫, ১২:১৭ এএম

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) পরপর তিন বছর স্বল্পমেয়াদি এসটি-১ এবং স্থিতিশীল আউটলুকসহ সর্বোচ্চ ‘এএএ’ ক্রেডিট রেটিং লাভ করেছে। ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লি. (সিআরএবি) এই ক্রেডিট রেটিং প্রদান করেছে।

এ প্রসঙ্গে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, ‘এই উল্লেখযোগ্য অর্জন ইস্টার্ন ব্যাংকের শক্তিশালী আর্থিক স্বাস্থ্য এবং ধারাবাহিক পারফর্ম্যান্সের প্রতিফলন, এবং এর মূলে রয়েছে বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা এবং সুপরিচালিত সম্পদ পোর্টফোলিও। দৃঢ় ক্রেডিট শৃঙ্খলা বজায় রাখতে এবং শেয়ারধারীদের জন্য দীর্ঘমেয়াদি ভ্যালু তৈরিতে আমাদের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে এই স্বীকৃতির মাধ্যমে’।

তিনি আরও বলেন, ‘বিশ্বাস, দৃঢ়তা এবং আর্থিক এক্সিলেন্সের ভিত্তিতে একটি ভবিষ্যৎ বিনির্মাণে ইস্টার্ন ব্যাংক বিশ্বাস করে’। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত