ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে গতকাল শনিবার ইজিএম ও পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়েছে। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল উদ্বোধন পর্বে জাতীয় পতাকা, জগন্নাথ হলের পতাকা ও অ্যালামনাই অ্যাসোশিয়েশনের পতাকা উত্তোলন, মঙ্গলপ্রদীপ প্রজ¦ালন, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, শোক প্রস্তাব প্রভৃতি।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন শহীদজায়া শ্রীমতি বকুল রানী রাজবংশী। জগন্নাথ হলের প্রাক্তন ছাত্র সুপ্রদীপ চাকমা তার বক্তব্যে মানবিক মর্যাদা সমুন্নত রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আরও বলেন, সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবিক মর্যাদা ক্ষুন্ন হয় এমন বিষয়ে কোনো আপস নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সাবেক সচিব তপন চন্দ্র মজুমদার। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক নিবাস চন্দ্র মাঝি। অনুষ্ঠানে জগন্নাথ হলের অ্যালামনাই সদস্য, কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটির নেতারা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
