বিয়ের আশ্বাসে স্কুলছাত্রীকে ধর্ষণ তরুণ গ্রেপ্তার

আপডেট : ০২ জুন ২০২৫, ১২:৪৪ এএম

চট্টগ্রামের আনোয়ারায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার বটতলী এলাকার ভাড়া বাসা থেকে মো. কায়সার (২০) নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কায়সারের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সলিমাপাড়া এলাকায়। তিনি আনোয়ারা উপজেলায় একটি চায়ের দোকানে কাজ করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি স্কুলের ছাত্রী। ওই স্কুলের সামনে চায়ের দোকানের কর্মচারী কায়সার। বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ওই স্কুলছাত্রীর সঙ্গে কায়সারের পরিচয় হয়। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৯ মে সকালে ওই ছাত্রী স্কুলে গেলে সেখান থেকে বিয়ের প্রলোভন দিয়ে তাকে কায়সারের ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন কায়সার। গত ৩১ মে সন্ধ্যায় ওই বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করে তার পরিবার। এ ঘটনায় ওই ছাত্রীর মা কায়সারকে আসামি করে আনোয়ারা থানায় মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত