আজ দক্ষিণ সিটি ও নারায়ণগঞ্জের কিছু এলাকায় গ্যাস থাকবে না

আপডেট : ০২ জুন ২০২৫, ০৯:২১ এএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও আশপাশের কিছু এলাকায় আজ সোমবার টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গতকাল এ তথ্য নিশ্চিত করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গণসংযোগ কর্মকর্তা আল আমিন।

তিতাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের জরুরি কাজের কারণে আজ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলোর মধ্যে রয়েছে—ঢাকা দক্ষিণ সিটি ও নারায়ণগঞ্জের আংশিক অঞ্চল। নির্দিষ্টভাবে টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল এবং মৃধাবাড়ী এলাকায় গ্যাস থাকবে না। এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

এ ছাড়া, আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত