বৈরী আবহাওয়ার মধ্যেও কোরবানি ঘিরে কুমিল্লার মুরাদনগরে জমে উঠেছে গবাদি পশুর হাট। বাজারে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় বড় গরু
নিয়ে কিছুটা চিন্তিত খামারিরা।
সোমবার (২ জুন) সকাল থেকে থেমে থেমে ঝিরিঝিরি ও মুষলধারে বৃষ্টি হয়েছে মুরাদনগরে। এমন প্রতিকূলতার মধ্যেও এদিন মুরাদনগর উপজেলা সদরের বড় মাদরাসা মাঠের বাজার ঘুরে দেখা যায়, কোরবানিকে সামনে রেখে বিভিন্ন এলাকা থেকে আসছে গরু। দুপুর তিনটা পর্যন্ত ছোট, বড় ও মাঝারি আকারের গরু বিক্রির জন্য হাটে তুলেছেন খামারিরা। এদিন সরবরাহ বেশি থাকায় মূল হাটের আশেপাশেও গরু বিক্রির জন্য অপেক্ষা করতে থাকেন ক্রেতারা। তবে হাটে ক্রেতা আনাগোনা থাকলেও বিক্রি ছিল কিছুটা কম। অধিকাংশই দেখেছেন, যাচাই করছেন দাম।
খামারিরা বলছেন, গবাদিপশু লালন পালনে খরচ বেড়েছে। সে তুলনায় মিলছে না দাম। ভুষি, খুদ, কুড়ার দামও বেড়েছে। গরু পালনে খরচ বাড়লেও গরুর দাম আগের মতোই রয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলেন, ছোট ও মাঝারি আকারের গরু ৮০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার টাকার মধ্যে গরুর চাহিদা বেশি। যারা ছোট ও মাঝারি গরু বাজারে এনেছেন তারা কিছুটা লাভের মুখ দেখছেন। বড় গরুর চাহিদা কম থাকায় বিক্রিও কম। খুব বেশি লাভ হচ্ছে না।
হিরার কান্দা গ্রামের আব্দুল বাতেন হাটে ৮টি গরু নিয়ে এসেছেন। বিক্রি করেছেন দুটি। তিনি বলেন, পশু পালনে খরচ বেড়েছ। কিন্তু সে তুলনায় মিলছে না
দাম। খর, ভুষি, খুদ, কুড়ার দাম প্রায় আগের তুলনায় ৫০ ভাগ বেড়েছে। খরচ বাড়লেও গরুর দাম আশানুরূপ বাড়েনি।
হাটে কথা হয় ১০টি গরু নিয়ে আসা খামারি জহিরুল ইসলামের সাথে। তিনি বলেন, ২টি গরু বিক্রি করেছি। এখনো ৮টি গরু বিক্রির বাকি রয়েছে। ক্রেতা
বেশি থাকলেও বিক্রি হচ্ছে কম। বেশিরভাগ ক্রেতাই ঘুরে ঘুরে দেখছেন। বাজারে আরো কয়েকজন ক্রেতা-বিক্রেতার সাথে কথা হয়।
তারা জানান, বৈরি আবহাওয়ার মধ্যেও অনেক পশু ওঠেছে তবে ক্রেতা কম। এছাড়াও বিগত বছরগুলোতে যারা বড় বড় গরু কিনতেন রাজনৈতিক পট পরিবর্তনের কারনে তাদের বেশিরভাগ পলাতক। ফলে বাজারে গরু বেচাকেনা কম। সামগ্রিক অর্থনৈতিক অবস্থাও খারাপ। এ কারণে বড় গরু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা।
দিলালপুর গ্রামের আক্তার হোসেন জানান, বিক্রেতারা দাম বাড়িয়ে বলায় তিনি অপেক্ষা করছেন। ঘুরে ঘুরে দেখছেন। দামে পছন্দ হলে কিনবেন নয়তো অন্য হাট থেকে গরু কিনবেন।
উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলায় চাহিদার চেয়ে বেশি প্রস্তুত রয়েছে কোরবানির পশু। এবছর উপজেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ১৮১৫৫টি। তবে পশু প্রস্তুত আছে ১৯০৪৯ টি। যার মধ্যে ১৪২৬৯টি গরু, ৫২টি মহিষ, ৩৯৬৩ টি ছাগল ও ৭৬৫টি ভেড়া। উপজেলার চাহিদা মিটিয়েও উদ্ধৃত থাকবে ৮৯৪টি পশু।
একদিনের জন্য প্রোটিয়াদের কোচ হচ্ছেন ব্রড
ন্যাটোতে আক্রমণ করতে পারে রাশিয়া: হুঁশিয়ারি জার্মান প্রতিরক্ষা প্রধানের
মির্জাপুরে পৃথক মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার
আ. লীগ আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে: অর্থ উপদেষ্টা