অনলাইনে পণ্য কেনাকাটায় ব্যয় বাড়বে

আপডেট : ০২ জুন ২০২৫, ০৮:০৩ পিএম

২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনলাইনে জিনিসপত্র বিক্রিতে ভ্যাটের হার বাড়ানো হয়েছে। আজ সোমবার বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই কথা বলেন।

এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সেল্ফ কপি পেপার, ডুপ্লেক্স বোর্ড/কোটেড পেপার এর উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৭ দশমিক ৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদ সদস্যদের বিশেষ সভায় ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম ও দেশের ইতিহাসে ৫৪তম বাজেট।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত