পর্নোগ্রাফি তৈরি ও প্রচারের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ০৩ জুন ২০২৫, ০২:৫৭ এএম

অপ্রাপ্তবয়স্ক শিশুদের পর্নোগ্রাফি ভিডিও প্রস্তুত, সংরক্ষণ ও প্রচারের অভিযোগে মো. এখলাছ আলী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন পাগার পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়, যার ভেতরে একাধিক শিশু পর্নোগ্রাফির ভিডিও পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এখলাছ অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।

সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। এতে বলা হয়, ‘ইন্টারপোলের ক্রাইম অ্যাগেইনস্ট চিলড্রেন ইউনিটের’ একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকাস্থ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) মাধ্যমে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) অভিযোগ সম্পর্কে জানতে পারে। এখলাছ নাটোরের লালপুর থানার কামারহাতি গ্রামের এসকেন আলীর ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত