ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক। অথচ এই আধুনিক এক্সপ্রেসওয়েতে ঘোড়ার অবাধ চলাচল নিয়ে সম্প্রতি উদ্বেগ বাড়ছে। ঘোড়ার এমন অনিয়ন্ত্রিত উপস্থিতিতে ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজট ও আতঙ্ক।
মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় সার্ভিস লেনে প্রাইভেট কার দুর্ঘটনার শিকার হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই এক্সপ্রেসওয়েতে একটি ঘোড়া উঠে আসে এবং গাড়ির সামনে দৌড়াতে শুরু করে। এ সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা লাগে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, ধারণা করা হচ্ছে, সড়কে হঠাৎ ঘোড়া চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারান। সৌভাগ্যবশত এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে, চলতি বছরের ১৯ এপ্রিল সন্ধ্যায় একই এলাকায় ফেরিঘাটের কাছে এক্সপ্রেসওয়েতে উঠে আসে একটি ঘোড়া। মহাসড়কে এলোমেলোভাবে দৌড়াতে থাকায় পরিবহন চালক ও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘোড়াটিকে সরিয়ে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
চট্টগ্রামে সাবেক এমপির ভাইসহ গ্রেপ্তার ৪