এবার শক্তিশালী জর্ডানকে রুখে দিল শামসুন্নাহার-রিপারা

আপডেট : ০৪ জুন ২০২৫, ০১:৫১ এএম

নারী ফুটবলে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও জর্ডানের ব্যবধান ৫৯ ধাপ। তবে দারুণ ফুটবল খেলে শক্তিশালী জর্ডানকে রুখে দিল বাংলাদেশ। 

মঙ্গলবার আম্মানের কিং আব্দুল্লাহ(২) স্টেডিয়ামে বাংলাদেশ ও জর্ডানের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে ১-১ সমতা ছিল। দুই অর্ধেই গোল হজমের পর শোধ দেন বাংলাদেশের মেয়েরা।

জর্ডান ম্যাচের ৫ ও ৫৮ মিনিটে গোল করে। বাংলাদেশের হয়ে ৪৩ মিনিটে শামসুননাহার জুনিয়র এবং ৮২ মিনিটে শাহেদা আক্তার রিপা গোল করেন।

এর আগে র‌্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়াকে গোলশুন্য ড্রয়ে রুখে দিয়েছিল বাংলাদেশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত