ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের সৌন্দর্য্য বর্ধনের লক্ষ্যে সড়কের পাশে ২০০ কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে আখাউড়া পৌরসভা। আজ বুধবার দুপুরে আখাউড়া-আগরতলা সড়কের শহরের নারায়ণপুর বাইপাস এলাকায় সড়কের পাশে চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জি এম রাশেদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন রশিদ চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া, প্রধান সহকারী মো. রফিকুল ইসলাম প্রমুখ।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন বলেন, আমরা এখানে চাকরির জন্য এসেছি। আখাউড়াবাসীকে সেবা দিয়ে যেতে চাই। এ ধারনা থেকেই কৃষ্ণচূড়া গাছ রোপণের পরিকল্পনা নিয়েছি।
কৃষ্ণচূড়া রোপণের উদ্দেশ্য সম্পর্কে আখাউড়া পৌর প্রশাসক জি এম রাশেদুল ইসলাম বলেন, আখাউড়ায় আন্তর্জাতিক চেকপোস্ট আছে। এখানে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে লোকজন আসে। এমনকি মাঝে মধ্যে বিদেশি নাগরিকও আসে। তাদের স্বাগত জানানোর জন্যই সড়কে পাশে কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হবে।
বড়াইগ্রামে মোটরসাইকেলের পেট্রোল থেকে আগুন, দগ্ধ ৩