রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার সময় জামালপুর পৌর শহরে সাতটি গরুসহ আন্তঃজেলা গরু চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ জুন) সকালে পৌর শহরের কম্পপুর ঈদগাহ মাঠ এলাকার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ওপর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জামাল হোসেন ও ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার হানিফ মিয়া।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানিয়েছেন, গতকাল রাতে জেলা শহরসহ পাশের উপজেলা মেলান্দহের বিভিন্ন খামারিদের বাড়ি থেকে গরুগুলো চুরি করে ট্রাকে করে রাজধানীতে নিয়ে যাচ্ছিল জামাল ও হানিফসহ গরু চোর চক্রের নয়জন সদস্য। রাতভর অভিযান পরিচালনার পর কম্পপুর এলাকায় পুলিশের চেকপোস্টে তাদেরকে গরুসহ আটক করা হয়। এ সময় পালিয়ে যায় আরও সাতজন। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। পলাতক চোরদের ধরতে অনুসন্ধান চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া গরুর মালিকদের কাছে গরুগুলো যথাযথভাবে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।
জমে উঠছে রোলাঁ গারোর লড়াই, সেমিতে আলকারাজের প্রতিপক্ষ মুসেত্তি