নবীনগরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৩:২২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী। বৃহস্পতিবার (৫ জুন) সকালে কোম্পানীগঞ্জ সড়কের ইব্রাহিমপুর ইউনিয়নের এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী অটোরিকশা নবীনগর থেকে যাত্রী নিয়ে কুমিল্লার কোম্পানীগঞ্জ যাচ্ছিল। পরে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।

নিহতরা হলেন- লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাসেম এবং নারায়ণপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া। অপর নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। 

নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে, তবে চালককে শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

উল্লেখ, গত সপ্তাহে ও এই রুডে একই স্থানে সিএনজি ও লড়ি এক্সিডেন করায় বেপরোয়া যান চলাচলের জন্য দায়ী করে এলাকাবাসী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত