লন্ডনে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। আজ শুক্রবার সকালে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ভিডিওতে দেখা যায়, লন্ডনের এয়ারপোর্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফুল দিয়ে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান।
জানা গেছে, ডা. জুবাইদা রহমান লন্ডনে তার পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডন যাত্রা করেন।
ভিডিও দেখতে ক্লিক করুন
লন্ডনে ফিরে গেলেন ডা. জুবাইদা রহমান