চট্টগ্রামের চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (৮ জুন) বিকেলে হাশিমপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বাগিচাহাট শাহী জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. বাহাউদ্দিন চৌধুরী।
হাশিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. রিয়াজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য মো. আবদুল কাদের, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বক্কর, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইউছুফ, হাশিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আজগর, হাশিমপুর ইউনিয়ন বিএনপি নেতা আরিফুল আলম, জাফর মাস্টার, মাহবুবুল আলম, আহমদ শফি, আরিফুর রহমান, রমজান, নাছির, নাছির, যুবদল নেতা জাকের হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মোরশেদুল আলম, মো. ফারুকুল ইসলাম, মামুন, নাছির, সোহেলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন বাগিচাহাট শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ হাছান।
