নীলফামারী শহরে সেনাবাহিনীর অভিযানে একটি প্রাইভেটকার থেকে বিদেশি মদসহ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। রবিবার(৮ জুন) রাত ১০টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, প্রায় ১ ঘণ্টার মতো চৌরঙ্গী মোড় সংলগ্ন সোনালী ব্যাংকের সামনে একটি সাদা রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ ১১-৮২২৩) দাঁড়িয়ে ছিল। সন্দেহ হলে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। এ সময় একটি ব্যাগে ১১ বোতল হুইস্কি, ৫ বোতল করে ভদকা ও ফেনসিডিল ও ২০০ পাতা ট্যাপেনটাডোল ট্যাবলেটর পাওয়া যায়। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
অভিযানের নেতৃত্ব দেওয়া নীলফামারী সেনা ক্যাম্পের সার্জেন্ট মোদাচ্ছের জানান, জব্দ মাদকদ্রব্য নীলফামারী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। গাড়ির নম্বর দেখে মালিকের খোঁজ চলছে।
