বাঁশখালীতে আ.লীগ নেতা ও ইউপি সদস‌্য সেলিম গ্রেপ্তার

আপডেট : ১১ জুন ২০২৫, ০৭:২৬ পিএম

বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি সদস্য মো. সেলিম প্রকাশ সেলিম মেম্বার কে গ্রেপ্তার করেছে। আসামি সেলিমের বিরোদ্ধে বাঁশখালী থানায় নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

বাঁশখালী থানার রামদাশ হাট তদন্ত‌ কে‌ন্দ্রের পু‌লিশ প‌রিদর্শক তপন কুমার বাকচীর নেতৃত্বে বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার পশ্চিম গুনাগরি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে পুলিশের একটি আভিযানিক টিম। 

গ্রেপ্তারকৃত মোহাম্মদ সেলিম প্রকাশ সেলিম মেম্বার সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আহমদ ছফা ও দিলুয়ারা বেগমের ছেলে। বর্তমান ইউপি সদস্য ও একই এলাকার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

এ ব‌্যাপা‌রে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ব‌লেন, নাশকতা মামলাসহ নানা অভিযো‌গে সর‌লের ২নং ওয়া‌র্ডের ইউপি সদস‌্য মোহাম্মদ সে‌লিম‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে । পরবর্তী‌তে আইনগত পদ‌ক্ষেপ সহ আদাল‌তে সোর্পদ করা হ‌বে ব‌লে তি‌নি জানান ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত