৬ দিনের ক্রাউড ফান্ডিংয়ে এনসিপির আয় ১৪ লাখ টাকা

আপডেট : ১২ জুন ২০২৫, ০৬:৪৯ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রাউড ফান্ডিং কার্যক্রম ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ ঈদের ছুটির মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে। ৫ জুন শুরু হওয়া ক্রাউড ফান্ডিং-এ ১১ জুন পর্যন্ত ৬ দিনে দেশে বসবাসরত তিন হাজারের বেশি মানুষ এনসিপির অ্যাকাউন্টে অনুদান পাঠিয়েছেন। তাদের সম্মিলিত অনুদানের পরিমাণ ১৩ লাখ ৮১ হাজার ৮১০ টাকা।

গতকাল বুধবার ক্রাউড ফান্ডিং কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব (কোষাধ্যক্ষ) এসএম সাইফ মোস্তাফিজ।

পোস্টে তিনি লেখেন, ৫ জুন থেকে ক্রাউড ফান্ডিং কার্যক্রম ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ঈদের এই সরকারি বন্ধে ব্যাংকসহ অন্যান্য কার্যক্রম  যেখানে বন্ধ, সেখানে বাংলাদেশে বসবাসরত ৩ হাজার ২৬৫ নাগরিক সর্বমোট ১৩ লাখ ৮১ হাজার ৮১০ টাকা অনুদান পাঠিয়েছেন। আমাদের ওয়েবসাইটে ৭ লাখ ৬৬ হাজার টাকা, সিটি ব্যাংকের মাধ্যমে ৪ লাখ ৯৮ হাজার ২১৪ টাকা এবং ইসলামী ব্যাংকের মাধ্যমে ১ লাখ ১৭ হাজার ৫৯৬.৪১ টাকা অনুদান এনসিপি পেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত