সার ও এনার্জি ড্রিংকসসহ ৬ জনকে আটক কোস্ট গার্ডের

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৭:৪৬ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ২৯১ বস্তা ইউরিয়া সার ও ৯ হাজার ৭২ পিস রয়েল টাইগারসহ (এনার্জি ড্রিংকস) ছয়জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দুপুর ১টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্র্তৃক কক্সবাজারের নাজিরারটেকসংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে বোটটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে দ্রুতগতিতে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আভিযানিক দল কর্র্তৃক ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করা হয় এবং তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৭ লাখ ৮১ হাজার ৪১০ টাকা মূল্যের ২৯১ বস্তা ইউরিয়া সার ও ৯ হাজার ৭২ পিস রয়েল টাইগারসহ ছয়জন পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা সবাই কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা।বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত