ঈদযাত্রা খুব একটা খারাপ হয়নি: সড়ক উপদেষ্টা

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৫:০১ পিএম

রমজানের মতো স্বস্তির না হলেও ঈদুল আজহার ঈদযাত্রা খুব খারাপ হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ রবিবার (১৫ জুন) টানা ১০ দিনের ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, ঈদের আগে ছুটি ছিল দুদিন। সময় কম থাকায় সড়কে চাপ ছিল। যাওয়ার সময় যানজটটা বেশি হয়েছে। রমজানের মতো স্বস্তির না হলেও খুব খারাপ যাত্রা হয়নি।

ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়কে চলতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি আরো বলেন,  ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়াতে রাস্তায় কিছু সমস্যা হয়েছে। তবে খুব বেশি নয় বলে জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত