ঢাকা-সিলেট মহাসড়কের যানজট নিরসনে ব্রাহ্মণবাড়িয়া-বিশ্বরোড এলাকায় একটি উড়াল সেতু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেন, এ বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের ডিজাইন প্রণয়নসহ সার্বিক বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছ। সড়কপথে যানজটের কারণে রেলপথে অতিরিক্ত চাপ বেড়েছে। দ্রুত সময়ে মধ্যে এ সমস্যার সমাধান করা হবে।
আজ বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড় এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় তার সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সোয়া ১০টায় মুহাম্মদ ফাওজুল কবির খান ট্রেনে ভৈরবে যান। পরে তিনি সড়ক পথে আশুগঞ্জ হোটেল উজানভাটি থেকে গাড়িবহর নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্বরোডের উদ্দেশে যাত্রা শুরু করেন। এ সময় তিনি আশুগঞ্জের সোহাগপুর, সোনারামপুর, সরাইলের বড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের কবলে পড়েন। তিন ঘণ্টা রাস্তায় যানজটে আটকা থাকার পর তিনি মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে পৌঁছান।
আরেক দফা বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৯ হাজার