বকশীগঞ্জে বাসচাপায় প্রাণ গেল শিশুর

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৭:০১ পিএম

জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় জিসান (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) দুপুরের দিকে বকশীগঞ্জ-রৌমারী সড়কে উপজেলার বগারচর ইউনিয়নের রামরামপুর বাজার খেওয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান বগারচর ইউনিয়নের খাসের গ্রাম এলাকার শহীদ জামানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জিসান সকালে সাইকেল মেরামত করার জন্য রামরামপুর খেওয়া ঘাট বাজারে যায়। সাইকেল মেরামত করে বাড়ি ফেরার জন্য বাজার থেকে বের হয়। পথে বকশীগঞ্জ-রৌমারী আঞ্চিলক সড়কে রামরামপুর খেওয়া ঘাট বাজার এলাকায় পৌঁছলে রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস পেছন থেকে চাপা দেয়। এতে সেন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্তিয়াক আহমেদ জানান, বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত