জামালপুরে ফিলিং ষ্টেশনে তেল না পেয়ে সড়ক অবরোধ

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৯:১৬ পিএম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ফিলিং স্টেশনে তেল না পেয়ে সড়ক অবরোধ করেছেন স্থানীয় জনগণ ও মোটরসাইকেল চালকরা। শনিবার (১৪মার্চ) দুপুরের দিকে উপজেলার বকশিগঞ্জ পরেশ চন্দ্র সাহা ফিলিং ষ্টেশনের সামনে সড়ক অবরোধ করেন তারা। স্থানীয়রা জানায়, দীর্ঘ সময় ধরে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে তেল সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েন মোটরসাইকেলসহ অন্য যানবাহন চালকরা। এতে ক্ষুব্ধ হয়ে চালকরা সড়কে নেমে প্রতিবাদ জানান। এ ঘটনার সময় প্রায় ১৮ থেকে ২০ মিনিট রাস্তা অবরোধ করে রাখা হয়, এ সময় সড়কের উভয় পাশে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো.মঞ্জুরুল হক বলেন, গতকাল রাত থেকে পাম্পে তেল না থাকায় কিছুটা জটলা লেগে যায়। পরে আজ সকালেও তেমনই দেখা যায়। এ সময় বাইকাররা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা তাদের সড়িয়ে দেয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত