প্রাণিসম্পদ উপদেষ্টার ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৭:৫৬ এএম

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল রবিবার সকালে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

 এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, এ বছর ঈদুল আজহাতে যাতায়াত, কোরবানি, কোরবানির মাংসসহ বিভিন্ন ক্ষেত্রে অন্য যেকোনো বছরের তুলনায় সার্বিকভাবে ভালো ও স্বস্তিদায়ক ছিল।

 প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিশেষ করে প্রাণিসম্পদ অধিদপ্তর সারা বছর বিভিন্ন বিষয়ে খামারিদের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। তবে স্বস্তির বিষয় হলো এ বছর কোরবানিতে প্রতিবেশী কোনো রাষ্ট্র থেকে গবাদি পশু আমদানি করা হয়নি; এর ফলে দেশীয় খামারিদের অনেক বেশি গরু বিক্রি হয়েছে।

তিনি বলেন, গবাদিপশুর চামড়ার ক্ষেত্রে সরকারের পক্ষে থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল তা সঠিক ও যৌক্তিক। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত