ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা নেই: পেজেশকিয়ান

আপডেট : ১৬ জুন ২০২৫, ০২:৪৩ পিএম

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির কোনও ইচ্ছা নেই। তিনি বলেন, আমরা পারমাণবিক অস্ত্র চাই না। আমাদের এ রকম কোনও উদ্দেশ্যই নেই। 

সোমবার (১৬ জুন) পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট একথা বলেন। জানিয়েছে রয়টার্স।

তিনি বলেন, শত্রুরা যদি মনে করে হত্যা, আক্রমণ আর গুপ্তহত্যার মাধ্যমে তারা আমাদের এবং আমাদের জাতিকে মুছে ফেলতে পারবে, তাহলে তারা ভুল করছে। কারণ, একজন বীর শহীদ হলে তার পতাকা তুলে ধরার জন্য শত শত নতুন বীর তৈরি হয়ে দাঁড়ায়। তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, অপরাধ আর বিশ্বাসঘাতকতা প্রতিরোধ করবে।

তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এটাও স্পষ্ট করে বলেন, শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার ইরানের আছে। তিনি বলেন, আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখব, জ্বালানি উৎপাদন ও বৈজ্ঞানিক প্রয়োজনে। কারণ, পারমাণবিক শক্তি থেকে উপকার পাওয়া আমাদের অধিকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত