১৭ ম্যাচ, ৯৯৮ মিনিট খেলে গোল নেই গ্রিজমানের

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৯:১৪ পিএম

আন্তোইন গ্রিজমান জাতীয় দল থেকে অবসর নিয়েছেন গেল বছরের সেপ্টেম্বরে। তবে কি ক্লাব ফুটবলও ছাড়ার সময় হয়ে এসেছে ৩৪ বছর বয়সী বিশ্বকাপ জয়ী এই ফুটবলার এর। মনে হতে পারে হুট করে কেন ক্লাব ফুটবল ছাড়ার কথা বলা হচ্ছে! এমনটি অবশ্য বলছেন সমালোচক ভক্তরাই।

ঘটনা খুলে বলা যাক, গ্রিজমান আতলেতিকো মাদ্রিদের হয়ে শেষ ১৭ ম্যাচে খেলেছেন ৯৯৮ মিনিট। তবে এ সময়ে গ্রিজমান একটিও গোল করতে পারেননি। ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে পিএসজির বিপক্ষে ৪-০ তে হেরেছে আতলেতিকো মাদ্রিদ। ম্যাচটিতে শুরুর একাদশে ছিলেন গ্রিজমান। ফরাসি এই ফরোয়ার্ডের পারফরম্যান্স ভালো নয় তবু তাকে শুরুর একাদশে রাখাতেই চটেছেন আতলেতিকোর অনেক সমর্থক।

গ্রিজমান অবশ্য আতলেতিকোতে ফরোয়ার্ড ছাড়াও অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকাতেও খেলেন।

গ্রিজমান অবশ্য আতলেতিকো মাদ্রিদের ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার। ক্লাবটির হয়ে সব মিলিয়ে ৪৪৩ ম্যাচ খেলে ১৯৭ গোল করেছেন গ্রিজমান।

গ্রিজমান আতলেতিকোতে প্রথমে ২০১৪-১৯ পর্যন্ত ছিলেন। এরপর ১২০ ইউরো ট্রান্সফার ফিতে যোগ দেন বার্সেলোনায়। সেখানে, দুই মৌসুম খেলে ফের ধারে ফেরেন আতলেতিকোতে। ধারে এক মৌসুম খেলে আবারও মাদ্রিদের ক্লাবটিতেই স্থায়ী হন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত