ইসরায়েলি হামলায় ইরানে ৪৫০ জনেরও বেশি নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএনএ)। গত শুক্রবার থেকে হামলা শুরু হওয়ার পর থেকে হতাহতের সংখ্যা পর্যবেক্ষণ করে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এইচআরএএনএ জানিয়েছে, ইসরায়েলি হামলায় ২২৪ জন বেসামরিক নাগরিক নিহত ও ১৮৮ জন আহত হয়েছে।
এতে আরও ১০৯ জন সামরিক সদস্য নিহত ও ১২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তারা। এছাড়া ১১৯ জন নিহত ও ৩৩৫ জন আহত হয়েছেন, যাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এখন পর্যন্ত নিহতের সংখ্যা নিয়ে নীরব রয়েছে, সরকারের পক্ষ থেকে কিছু সংখ্যা প্রকাশ করেছে।
