দক্ষিণ ইসরায়েলের বেইর-শেভা শহরের সোরোকা মেডিক্যাল সেন্টার ইরানের চালানো হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন। ইরানের হামলায় ইসরায়েলের চারটি স্থল মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। কিছু ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের বেয়ারশেবার সোরোকা মেক্যাল সেন্টারে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের খবর এখনো নিশ্চিত করা হয়নি।
হাসপাতালের মুখপাত্র বলেন, আমরা বর্তমানে ক্ষয়ক্ষতি ও আহতদের বিষয়টি মূল্যায়ন করছি। হাসপাতালের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষতি হয়েছে। মুখপাত্র আরো অনুরোধ করেন, এই মুহূর্তে কেউ যেন হাসপাতালে না আসে।
টেলিগ্রামে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দাবি করা হয়, হামলার পরপরই ধারণ করা ফুটেজে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে এবং মাটিতে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।
এদিকে আজ ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র জেরুজালেমের আকাশে পৌঁছালে পুরো শহরজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
ইসরায়েল জানিয়েছে, তারা যতদিন প্রয়োজন, ততদিন তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে এবং নির্ধারিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত পিছু হটবে না।
তবে ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রের পরিমাণ গত কয়েক দিনের তুলনায় বর্তমানে অনেক কম। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এর প্রধান কারণ হলো ইরানের পশ্চিম সীমান্তে অবস্থিত বিভিন্ন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র তারা সফলভাবে ধ্বংস করতে পেরেছে। ইলাম, কুর্দিস্তান, পূর্ব ও পশ্চিম আজারবাইজান এবং কেরমানশাহ প্রদেশে এসব অভিযান চালানো হয়েছে।
ইসরায়েল বলছে, ওইসব এলাকা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা সীমিত হওয়ায় ইরানের কেন্দ্র থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের তুলনায় তা কম বিপজ্জনক।
ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় বসবে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন
চাকরি হারালেন হামজার সাবেক কোচ