ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

খামেনি ‘আধুনিক হিটলার’, তার অস্তিত্ব থাকতে পারে না

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৬:৪১ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ‘আধুনিক হিটলার’ আখ্যা দিয়ে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। খামেনির অস্তিত্ব আর থাকতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার (১৯ মে) রাজধানী তেল আবিবের কাছে হোলন শহরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থল পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

সকালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয় সেখানকার সোকোরা হাসপাতাল। তবে এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সকালে ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল সোরোকা হাসপাতালের পাশের একটি সামরিক স্থাপনা, হাসপাতাল নয়।

ইসরায়েল কাৎজ বলেন,  ‘খামেনি একজন স্বৈরশাসক, যিনি ইরানের মতো একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন এবং ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস ঘোষিত লক্ষ্য। হাসপাতালের ওপর হামলার নির্দেশও তিনিই ব্যক্তিগতভাবে দিয়েছেন। কোনো ধরনের সন্দেহ ছাড়াই এ ব্যক্তির অস্তিত্ব আর থাকতে দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা জানে লক্ষ্য অর্জন করতে হলে এই লোকটির অস্তিত্ব একেবারেই থাকা উচিত নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত