সাতক্ষীরা

কুশখালি সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন করেছে বিএসএফ

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৮:৪০ পিএম

সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে চারজন নারী ও দুইজন পুরুষসহ ৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। 

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, সীমান্ত পথে পুশইনকৃত এসব বাংলাদেশিরা বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বসবাস করতেন। ভারতীয় পুলিশ বোম্বের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পশ্চিমবাংলার চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশইন করে। পরে বিজিবি তাদেরকে বুধবার রাতে সদর থানায় সোপর্দ করে। এসব ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক। 

বুধবার রাতেই তিনজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজনের পরিচয় যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার রাতে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত