সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

আপডেট : ২০ জুন ২০২৫, ০৬:২১ এএম

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, ‘ঢাকার মোহাম্মদপুর থেকে সাবেক প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। আজই (বৃহস্পতিবার) তাকে আদালতে তোলা পাঠানো হয়।’

২০২১ সালের জুলাইয়ে টেকনোক্র্যাট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন শামসুল আলম। তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ছিলেন। অর্থনীতিতে একুশে পদক পেয়েছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত