ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র আলোচনা চায়, আগ্রাসন বন্ধ না হলে সুযোগ নেই

আপডেট : ২০ জুন ২০২৫, ০৪:০৬ পিএম

ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান। আজ রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে এ কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএকে আরাঘচি জানান, ‘আমেরিকানরা আলোচনা চায় এবং বেশ কয়েকবার বার্তা পাঠিয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি— ‘আগ্রাসন বন্ধ না হওয়া’ পর্যন্ত আলোচনার কোনো সুযোগ নেই।

‘ইসরায়েলের হামলার অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই,’ বলেন পররাষ্ট্রমন্ত্রী।

গত সপ্তাহে ইসরায়েলের সর্বশেষ সংঘাত শুরু হওয়ার পর থেকে পশ্চিমা সরকারগুলোর সঙ্গে প্রথম মুখোমুখি আলোচনায় আরাঘচি আজ জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে প্রথম সরাসরি আলোচনায় অংশ নিচ্ছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আরাঘচি আজ জেনেভায় অনুষ্ঠিত এ বৈঠকে ইরানের প্রতিনিধিত্ব করবেন। জেনেভায় শীর্ষ ইউরোপীয় কূটনীতিকদের এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এ আলোচনা ইসরায়েল-ইরান সংঘাত কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত