তুরস্কে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২১ জুন ২০২৫, ০৯:৫৬ এএম

ইসরায়েল-ইরানের চলমান সংঘাতের মধ্যেই ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়ং জার্নালিস্টস ক্লাবের তথ্য অনুযায়ী,  ওআইসি’র এই সম্মেলনে বিশ্বের ৪০ জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন। 

শুক্রবার (২০ জুন) জেনেভায় ইউরোপীয় প্রতিপক্ষদের সঙ্গে আরাঘচির সাক্ষাতের পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে ইরানের ওপর ইসরাইলের হামলার প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দুবার ফোনালাপ করেছেন বলে জানা গেছে। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুক্রবারের ভাষণে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির সম্ভাবনাকে গুরুত্বহীন বলে মনে হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত