শ্রীলঙ্কা রওনা দেওয়ার আগে মিরপুরে সংবাদ সম্মেলনে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। এর কয়েকঘণ্টা পরই জানা যায়, তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে! সেই দুঃখবোধ নিয়েই তিনি দল নিয়ে গেলেন শ্রীলঙ্কায়। গল টেস্টের দুই ইনিংসেই হাঁকালেন সেঞ্চুরি। এই দুই সেঞ্চুরিতে বেশ কয়েকটি রেকর্ডে নাম লিখিয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক।
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুবার একই ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন শান্ত। ২০১৮ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই চট্টগ্রাম টেস্টে দেশের প্রথম ব্যাটার হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। এরপর ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়েন শান্ত। এবার গলে জোড়া সেঞ্চুরি করে তিনি নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। বিদেশের মাঠে অধিনায়ক হিসেবে জোড়া সেঞ্চুরির তালিকায় অষ্টম শান্ত।
দুই বা ততোধিক টেস্টে জোড়া সেঞ্চুরি করা বিশ্বের ১৪তম ব্যাটসম্যান শান্ত। সুনিল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার তিন ম্যাচে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েছেন। অধিনায়ক হিসেবেই তিন ম্যাচেই জোড়া সেঞ্চুরি আছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের। অধিনায়ক হিসেবে এটিই শান্তর প্রথম জোড়া সেঞ্চুরি। সব মিলিয়ে টেস্টে অধিনায়ক হিসেবে জোড়া সেঞ্চুরি করা ১৬তম ব্যাটসম্যান শান্ত।
দুই ইনিংসে জোড়া সেঞ্চুরির প্রথম কীর্তিটি দেখা গিয়েছিল ১৯৪৭ সালে নটিংহাম টেস্টে। ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অ্যালান মেলভিল এই কীর্তি গড়েছিলেন। আজ নাজমুলের আগে টেস্ট অধিনায়ক হিসেবে ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার বর্তমান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা, ২০২৪ সালের মার্চে সিলেটে। শ্রীলঙ্কার মাঠে কোনো বিদেশি অধিনায়কের জোড়া সেঞ্চুরির ঘটনা এটিই প্রথম।
দুই ইনিংসেই সেঞ্চুরিকারী অধিনায়করা
খেলোয়াড় ১ম ইনিংস ২য় ইনিংস দল প্রতিপক্ষ ভেন্যু শুরুর তারিখ
অ্যালান মেলভিল ১৮৯ ১০৪* দ. আফ্রিকা ইংল্যান্ড ট্রেন্টব্রিজ ০৭ জুন ১৯৪৭
ডন ব্র্যাডম্যান ১৩২ ১২৭* অস্ট্রেলিয়া ভারত মেলবোর্ন ০১ জানুয়ারি ১৯৪৮
বব সিম্পসন ১৫৩ ১১৫ অস্ট্রেলিয়া পাকিস্তান করাচি ২৪ অক্টোবর ১৯৬৪
ইয়ান চ্যাপেল ১৪৫ ১২১ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওয়েলিংটন ০১ মার্চ ১৯৭৪
গ্রেগ চ্যাপেল ১২৩ ১০৯* অস্ট্রেলিয়া উইন্ডিজ ব্রিসবেন ২৮ নভেম্বর ১৯৭৫
সুনীল গাভাস্কার ১০৭ ১৮২* ভারত উইন্ডিজ কলকাতা ২৯ ডিসেম্বর ১৯৭৮
অ্যালান বোর্ডার ১৪০ ১১৪* অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চ ২৮ ফেব্রুয়ারি ১৯৮৬
গ্রাহাম গুচ ৩৩৩ ১২৩ ইংল্যান্ড ভারত লর্ডস ২৬ জুলাই ১৯৯০
মাইকেল ভন ১০৩ ১০১* ইংল্যান্ড উইন্ডিজ লর্ডস ২২ জুলাই ২০০৪
রিকি পন্টিং ১৪৯ ১০৪* অস্ট্রেলিয়া উইন্ডিজ ব্রিসবেন ০৩ নভেম্বর ২০০৫
ইনজামাম-উল-হক ১০৯ ১০০* পাকিস্তান ইংল্যান্ড ফয়সালাবাদ ২০ নভেম্বর ২০০৫
রিকি পন্টিং ১২০ ১৪৩* অস্ট্রেলিয়া দ. আফ্রিকা সিডনি ০২ জানুয়ারি ২০০৬
রিকি পন্টিং ১০৩ ১১৬ অস্ট্রেলিয়া দ. আফ্রিকা ডারবান ২৪ মার্চ ২০০৬
ব্রেন্ডন টেলর ১৭১ ১০২* জিম্বাবুয়ে বাংলাদেশ হারারে ১৭ এপ্রিল ২০১৩
মিসবাহ-উল-হক ১০১ ১০১* পাকিস্তান অস্ট্রেলিয়া আবুধাবি ৩০ অক্টোবর ২০১৪
বিরাট কোহলি ১১৫ ১৪১ ভারত অস্ট্রেলিয়া অ্যাডিলেড ০৯ ডিসেম্বর ২০১৪
ধনঞ্জয়া ডি সিলভা ১০২ ১০৮ শ্রীলঙ্কা বাংলাদেশ সিলেট ২২ মার্চ ২০২৪
নাজমুল হোসেন শান্ত ১৪৮ ১২৫* বাংলাদেশ শ্রীলঙ্কা ডাম্বুলা ১৭ জুন ২০২৫
ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে শান্তর অবিস্মরণীয় কীর্তি
ঝড়ের পর গোলবন্যায় শীর্ষে উঠলেন ডি মারিয়া
ঝড়-বৃষ্টি নয়, ক্রিকেট ম্যাচ বন্ধ হলো সূর্যের আলোর জন্য!