আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পরও একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন আনহেল ডি মারিয়া। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসেও গোল করে ও গোল বানাতে তার জুড়ি নেই। গতকাল শুক্রবার রাতে ক্লাব বিশ্বকাপে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটির বিপক্ষে বেনফিকার ৬-০ গোলের জয়ে জোড়া গোল করে গোলের তালিকায় শীর্ষে উঠেছেন।
চলতি আসরে এই নিয়ে দুই ম্যাচে ৩ গোল হয়ে গেল ডি মারিয়ার। অবশ্য তিনটি গোলই করেছেন পেনাল্টি থেকে। ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন যৌথভাবে সবার ওপরে আছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী তারকা। তার সমান তিনটি করে গোল করেছেন বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা ও মাইকলে ওলিসে।
ফ্লোরিডায় অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধের মূল সময়ে কোনো গোল হয়নি। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে বেনফিকাকে এগিয়ে দেন ডি মারিয়া। এরপরই ঝড়ের কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়। ঝড় থামার পর খেলা শুরু হলে দেখা যায় গোলের বন্যা। এই অর্ধে সব মিলিয়ে অকল্যান্ডের জালে বল জড়িয়েছে ৫ বার।
৫৩ মিনিটে ম্যাচে বেনফিকার হয়ে দ্বিতীয় গোলটি করেন ভানগিলিস পাভিদিস। ১০ মিনিট পর ব্যবধান ৩–০ করেন রেনাতো সানচেস। ৭৬ থেকে ৭৮—এই দুই মিনিটে দুই গোল করেন লিয়েনার্দো বারেইরো। আর যোগ করা সময়ের শেষ দিকে পেনাল্টি থেকে নিজেদের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটি করেন ডি মারিয়া।
ডুপ্লেসির রেকর্ড গড়া সেঞ্চুরি অ্যালেনের ৮ ছক্কায় ম্লান
জ্যাকসনকে তিনবার ‘স্টুপিড’ বললেন সাবেক চেলসি তারকা
ঝড়-বৃষ্টি নয়, ক্রিকেট ম্যাচ বন্ধ হলো সূর্যের আলোর জন্য!