সুবর্ণচর বিএনপির বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদকের হুমকি, পরে অস্বীকার

আপডেট : ২১ জুন ২০২৫, ০৬:৩৫ পিএম

সুবর্ণচরে আলহাজ্ব শাহাজাহানের বাইরে কেউ নমিনেশন চাইলে তার হাত-পা ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলার আমানউল্লাহ ইউনিয়ন বিএনপির বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আবুল বাসার বাবুল।

শুক্রবার সন্ধ্যায় সুবর্ণচরের বৈরাগী বাজারে বিএনপি থেকে বহিষ্কৃতদের এক সমাবেশে এমন বক্তব্য রাখেন তিনি। সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপি থেকে বহিষ্কৃত জামাল উদ্দীন গাজী ও সঞ্চালনা করেন বহিষ্কৃত যুবদল নেতা বেলাল হোসেন সুমন।

প্রথমে হাত-পা ভাঙার কথা অস্বীকার করলেও ভিডিওর কথা বলতেই স্বীকার করে আবুল বাসার বাবুল বলেন, রাগে হাত-পা ভাঙার কথা বলেছি। তবে এর সঙ্গে নমিনেশনের সম্পর্ক নেই।

বহিষ্কৃতদের সমাবেশে অংশগ্রহণ প্রসঙ্গে বাবুল বলেন, যোগ্যদের বহিষ্কার করা হয়েছে দল থেকে জনগণ তাদের বহিষ্কার করেনি। আমরা তাদের ভালো হিসেবেই জানি। হাত-পা ভাঙার ঘোষণা স্বীকার করলেও পরে আবার বলেন- এগুলো কেটে কেটে বানানো হচ্ছে নতুন করে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত