ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) প্রশাসনের পক্ষ থেকে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হলেও শিক্ষার্থীরা হল ত্যাগ করবেন না বলে ঘোষণা দিয়েছেন। তারা ঘোষণা দিয়েছেন, কলেজ প্রশাসনের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে কর্মসূচি চালিয়ে যাবেন এবং হল ত্যাগ করবেন না।
শনিবার (২১ জুন) সন্ধ্যায় ঢামেক কর্তৃপক্ষের অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশের পরিপ্রেক্ষিতে এক প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা এসব তথ্য জানান।
তৌহিদুল আবেদীন তানভীর নামে এক শিক্ষার্থী বলেন, কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা হল ত্যাগ করছি না। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা না করে একতরফাভাবে একাডেমিক কার্যক্রম বন্ধ করে আমাদের হল থেকে বের করে দিতে চাওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আমাদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান নিয়েছি, এটি অন্যায় নয়।
এর আগে সকাল থেকে পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও মিছিল করেন শিক্ষার্থীরা। বিকেলে কলেজ প্রশাসন এক বিজ্ঞপ্তিতে কলেজ বন্ধ ঘোষণা করে এবং আগামীকাল (২২ জুন) দুপুর ১২টার মধ্যে সব ছাত্রছাত্রীকে হল ত্যাগের নির্দেশ দেয়। বন্ধের ঘোষণার পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। যাদের বাড়ি অনেক দূরে তারা এখন কোথায় যাবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।
বিলুপ্তপ্রায় মাছ সংরক্ষণে সমন্বিতভাবে কাজ করতে হবে
অসুস্থ হয়ে হাসপাতালে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী