শ্রীপুরে আবার ডাকাতি, টাকা স্বর্ণালংকার লুট

আপডেট : ২২ জুন ২০২৫, ১২:৩৪ এএম

গাজীপুরের শ্রীপুরে ফের ডাকাতি হয়েছে। এক দিন আগেই সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির রেশ কাটতে না কাটতেই এবার এক চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাতি হয়েছে। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির লোকজনকে হাত-পা বেঁধে এ ডাকাতির ঘটনা ঘটেছে। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে থানা-পুলিশ। গত শুক্রবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী বাজার এলাকার চিকিৎসক মুর্শেদুল হক শরীফের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, মুখোশ পরা ডাকাতরা আলমারির তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। মুর্শেদ ও তার স্ত্রী দুজনেই চিকিৎসক বলে জানান প্রতিবেশীরা।

শ্রীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুঠ হওয়া মালামাল উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত