বেনজির আহমেদ এসিবিএসপি দক্ষিণ এশিয়ার কোষাধ্যক্ষ

আপডেট : ২২ জুন ২০২৫, ০৭:৩১ এএম

খ্যাতনামা শিল্পপতি ও শিক্ষা উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখা বেনজির আহমেদ অ্যাক্রিডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুল অ্যান্ড প্রোগ্রামসের (এসিবিএসপি) দক্ষিণ এশিয়া আঞ্চলিক কাউন্সিলের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গত ১৯ থেকে ২২ জুন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এসিবিএসপি বার্ষিক সম্মেলন ২০২৫-এ ঘোষণা দেওয়া হয়। বেনজির আহমেদ নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ট্রাস্টি সদস্য এবং সাবেক চেয়ারম্যান। একই সঙ্গে তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি এবং লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এসিবিএসপি যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানকারী সংস্থা, বিশ্বব্যাপী ব্যবসায় প্রশাসন শিক্ষার মান উন্নয়ন এবং উৎকর্ষ সাধনে কাজ করে। দক্ষিণ এশিয়া আঞ্চলিক কাউন্সিলটি এ অঞ্চলের দেশগুলোতে ব্যবসায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেনজির আহমেদের এই কৃতিত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অ্যাকাডেমিক নেতৃত্বের অংশগ্রহণ আরও সুদৃঢ় হলো। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত