মোবাইল জার্নালিজম ও ঈদপুনর্মিলনী গতকাল শনিবার রাজধানীর উত্তরায় ভূতের আড্ডা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজি মোস্তফা জামান, সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপি।
প্রধান বক্তা ছিলেন মো. আফাজ উদ্দিন আফাজ, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রধান আলোচক ছিলেন মো. হেলাল তালুকদার, সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি উত্তরা জোন, উদ্বোধক ছিলেন শেখ মো. মিজানুর রহমান, অতিরিক্ত ডিআইজি বাংলাদেশ পুলিশ। সম্মানিত অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক। বিশেষ অতিথি ছিলেন আলাউদ্দিন সরকার টিপু, সদস্য (সাবেক) মহানগর উত্তর বিএনপি, উত্তরা প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মহাযুগের নির্বাহী সম্পাদক মো. সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উত্তরা প্রেস ক্লাবের সাংবাদিকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান বলেন, আগামীদিনে বিএনপি ক্ষমতায় এলে সাংবাদিকদের কল্যাণে কাজ করবে। আমরা চাই, সাংবাদিকরা রাষ্ট্রের নীতি নির্ধারকের চোখে চোখ রেখে প্রশ্ন করবেন। সভাপতির বক্তব্য দৈনিক মহাযুগ পত্রিকার সম্পাদক ফরিদ আহমেদ নয়ন বলেন, সাংবাদিকদের কল্যাণে সবসময় রাজনৈতিক ব্যক্তিকে আমরা পাশে চাই। এ সময় দৈনিক মহাযুগ পত্রিকার আয়োজনে বেসিক মোজো জার্নালিজম ও সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা আসার জন্য ধন্যবাদ জানান সম্পাদক ফরিদ আহমেদ নয়ন।
