নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রবিবার বিকেল ৪টার দিকে আবেদন জমা দেওয়ার শেষ দিনে নিবন্ধনের আবেদন জমা দিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় দলীয় প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল চেয়েছে দলটি।
এনসিপির হয়ে আবেদন জমা দিতে নির্বাচন কমিশনে আসেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীসহ দলের অসংখ্য নেতাকর্মী।
এ সময় নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যে শর্ত পূরণ করতে তার জন্য যত কাগজপত্র প্রয়োজন তা ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে। এখন আমাদের একটি প্রতিনিধি দল ভেতরে গিয়ে আবেদনের মূল কাগজপত্র জমা দেব। আমরা আবেদনর মূল কপি জমা দিয়ে সবাই মিলে একটি সংবাদ সম্মেলন করব।
বছরে বিশ্বে রোডক্র্যাশে নিহত ১১ লাখ ৯০ হাজার সড়ক ব্যবহারকারী