৭০ হাজার ৪৫০ কেজি জাটকা জব্দ কোস্ট গার্ডের

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৭:৪১ এএম

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার ৪৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। গত শনিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ২টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী ব্রিজ টোলপ্লাজাসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে কুয়াকাটা থেকে ঢাকাগামী সন্দেহজনক ডলফিন, সেভেন ডিলাক্স ও মিজান পরিবহন নামে তিনটি বাস তল্লাশি করে প্রায় ১ কোটি ৪০ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ৪০ হাজার ৪৫০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। অবৈধ জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটক বাসচালকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে একই দিন ভোর ৬টায় পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কোটি ৫ লাভ টাকা মূল্যের ৩০ হাজার কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। পরে জব্দ জাটকা স্থানীয় এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত