বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে জ্যেষ্ঠতা ডিঙিয়ে অধ্যক্ষের পদ দখলে রেখে প্রায় সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে মামলা করেছে দুদক। দুর্নীতির অভিযোগ তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় কুষ্টিয়ার দৌলতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান সুমনের বিরুদ্ধে গত রবিবার আদালতে মামলাটি করেছেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বুলবুল আহমেদ।
×
