বালিয়াকান্দিতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৫:৫৫ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানিতে পড়ে নাঈম মন্ডল নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নাঈম মন্ডল চর দক্ষিনবাড়ি গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তরিকুল ইসলাম পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে খেলছিল শিশু নাঈম। খেলার কোন এক পর্যায় হঠাৎ সে পুকুরের পানিতে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দুপুর ১২টার কিছুক্ষণ পর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, শিশুটি স্বজনেরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত