বাংলাদেশে অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইল এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের প্রতিনিধি ম্যাথিউ ক্র্যাফট ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা গতকাল মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে মানবপাচার, অর্থপাচার ও অন্য অপরাধ প্রতিরোধে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
আইজিপি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে পুলিশ সচেষ্ট রয়েছে বলে তাদের অবহিত করেন।
এ সময় স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, সিআইডির অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
