ময়মনসিংহের নান্দাইলে জানাজার নামাজ নিয়ে বিতর্কের ঘটনায় কিশোরের ঘুষিতে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৫ জুন) সকালের দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের পাচঁরুখী (চকপাড়া) এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত যুবক ইয়াসিন (৪০) একই এলাকার মতিউর রহমানরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলের কাছাকাছি স্থানীয় এক বৃদ্ধা নারীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজ থেকে ফেরার পথে ইয়াসিন একই এলাকার নূরুল ইসলামের ছেলে মাদরাসা পড়ুয়া রায়হান (১৫) নামে কিশোরকে জিজ্ঞেসা করে সে কেন জানাজার নামাজে অংশ গ্রহণ করেনি। তখন কিশোর ছেলেটি ইয়াসিনের সাথে তর্কে জড়িয়ে পড়ে। তখন ইয়াসিন ক্ষিপ্ত হয়ে রায়হানকে দুচারটা চড়-তাপ্পড় মারে, এতে রায়হান উল্টো ইয়াসিনকে সজোরে ঘুষি মেরে দৌঁড় দেয়। ইয়াসিন রায়হানকে ধরার জন্য পিছন পিছন দৌঁড়াতে থাকে,কিছু দূর দৌঁড়ানোর পর একপর্যায়ে ইয়াসিন মাটিতে লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঘুষের অভিযোগ প্রমাণিত হওয়া ওসি করা হলো এসআই