ফের বিতর্কের মুখে টিকটকার মিনাহিল মালিক

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৫:৫৪ পিএম

নতুন করে আবারও ইন্টারনেট দুনিয়ায় বিতর্কের মুখে পড়েছেন পাকিস্তানের আলোচিত টিকটকার মিনাহিল মালিক। আরও একটি আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে এই তারকার। যা নিয়ে তোলপাড় নেট দুনিয়া। তবে অনেকেই ভাবছেন এটাই কি তার নতুন ট্রেন্ড? নাকি সোশ্যাল মিডিয়ার ‘ডার্ক সাইড’?  

গত বছর গোপন ভিডি ফাঁস হওয়ায় একবার বিপাকে পড়েন মিনাহিল। এবারও একই সমালোচনার মুখে এ টিকটকার। 

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, ভিডিও ফোনে এক ব্যক্তির সঙ্গে কথা বলার সময় খোলা পোশাক পরে আছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের খবর, মিনাহিলের এমন আপত্তিকর মুহূর্তের ভিডিও ফাঁস হতেই স্বাভাবিকভাবে তার চরিত্র নিয়েও প্রশ্ন উঠেছে।  

মিনাহিল মালিক ছাড়াও পাকিস্তানেরইমশা রহমান, সামিয়া হিজাবের মতো আরও কয়েকজনের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের অভিযোগ উঠেছে। যা নিয়ে রীতিমত সমালোচনা ও চর্চা হয়েছে ব্যাপক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত