চট্টগ্রামে আরও ১৩জন করোনায় আক্রান্ত

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৭:০৪ পিএম

চট্টগ্রামে আরও ১৩জনের শরীরে প্রাণঘাতি করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয়  থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। 

প্রতিবেদনে বলা হয় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে তাদের শনাক্ত করা হয়। চট্টগ্রাম  মেডিকেল কলেজ,  শেভরন ডায়াগনস্টিক, এভারকেয়ার হাসপাতালসহ বিভিন্ন  রোগ নির্ণয়কেন্দ্রে তাদের শনাক্ত করা হয়। এ নিয়ে চট্টগ্রামে  মোট ১১২ জন আক্রান্ত হলেন। চলতি বছর নতুন করে সংক্রমণ শুরুর পর চট্টগ্রামে করোনায় আক্রান্ত মারা গেছেন ছয়জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত