রুয়েটে ৭৩ শিক্ষকের চূড়ান্ত গবেষণা প্রতিবেদন উপস্থাপন

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৮:১৯ এএম

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৪-২০২৫ অর্থবছরের গবেষণা প্রকল্পগুলোর চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে দিনব্যাপী উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কনফারেন্স রুমে এ সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক। এ ছাড়াও বক্তব্য দেন ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম  প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত