সাভারে চাঞ্চল্যকর ও আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিল্লুর রহমান জিল্লুরকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৪, সিপিসি-২ এবং র্যাব ১৩ এর একটি যৌথ আভিযানিক দল শুক্রবার রাতে ঢাকা জেলার সাভার থানাধীন হেমায়েতপুর পূর্বহাটি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জিল্লুর রহমান নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মাগুরা দোলাপাড়া গ্রামের বাচ্চা মাহমুদের ছেলে।
র্যাব জানায়, জিল্লুর রহমান গ্রেপ্তার এড়াতে বিভিন্ন সময়ে ছদ্মবেশ ধারণ করে দেশের বিভিন্নস্থানে আত্মগোপন করে অস্থায়ীভাবে বসবাস করছিল। পরবর্তীতে র্যাব- ৪ এর অধিনায়কের নির্দেশনায় র্যাব-৪, সিপিসি-২ ও র্যাব-১৩ এর একটি যৌথ আভিযানিক দল আসামিকে গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় পলাতক আসামি জিল্লুরকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
শান্তর জায়গায় মিরাজকে অধিনায়ক করার ইঙ্গিত ফাহিমের